NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ময়মনসিংহের ত্রিশালে খালপাড়ে চলছে নিষিদ্ধ ওয়ানটেন জুয়ার আসর এলাকাবাসীর দাবি প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

ময়মনসিংহের ত্রিশালে খালপাড়ে চলছে নিষিদ্ধ ওয়ানটেন জুয়ার আসর এলাকাবাসীর দাবি প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

ব্যুরো চীফ ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কালির বাজার গরু হাটের পিছনে খালপাড় এলাকায় গত তিন দিন ধরে চলছে নিষিদ্ধ ওয়ানটেন জুয়ার আসর। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ জুয়ার আড্ডায় অংশ নিচ্ছে আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য লোকজন।এ আসরটি পরিচালনা করছে কালির বাজারের লিটন ও ইউসুব ভাবখালির মফিদুল, চানু, এবং মনির ও খোকন নামে একদল প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ এই জুয়ার আসর বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এবং ত্রিশাল থানা ও ডিবি পুলিশের একটি অংশের সহযোগিতাতেই চলছে এই অবৈধ কার্যক্রম।স্থানীয়দের দাবি, ময়মনসিংহ সদরের কিছু সাংবাদিক এবং ত্রিশালের গুটি কয়েক সাংবাদিক এই জুয়ার আড্ডা থেকে সুবিধা নিচ্ছেন, যার কারণে এদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ হচ্ছে না। ফলে যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে নৈতিক অবক্ষয়, বাড়ছে চুরি, ছিনতাই ও মাদক এলাকাবাসী দ্রুত এই সর্বনাশা জুয়া ও মাদকের আসর বন্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলেন, প্রতিদিন রাতেই খালপাড়ে জুয়ার মহোৎসব চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, কিন্তু কেউ কিছু বলে না। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এলাকাবাসী আশা করছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপে এই অবৈধ জুয়া ও মাদকের কার্যক্রম বন্ধ হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ