NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কলকাতার নিউ টাউনে শিগগির কাদেরের নেতৃত্বে ‘চা-চক্র’

কলকাতার নিউ টাউনে শিগগির কাদেরের নেতৃত্বে ‘চা-চক্র’

বিশেষ প্রতিনিধি, কলকাতা

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা শিগগির চা চক্রে মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের।টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ‘ছোট মনিরের’ সঙ্গে এ প্রতিবেদকের ফোনালাপে উঠে আসে এসব তথ্য। নিউটাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এ সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন।আলাপচারিতায় তিনি জানান, শিগগির নিউটাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ ‘চা চক্র’ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে। এ বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে, আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ