NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই উন্মোচন করেছে নিজস্ব ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’। অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য চালু করা এই ব্রাউজারে প্রচলিত অ্যাড্রেস বার নেই।ব্রাউজার ঘোষণার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম কমে যায় ২%। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান জানান, অ্যাটলাস সম্পূর্ণভাবে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি এবং এতে পেইড ব্যবহারকারীদের জন্য ‘এজেন্ট মোড’ থাকবে, যা স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান পরিচালনা করবে।বিশেষজ্ঞরা বলছেন, এই ব্রাউজারটি নতুন হলেও গুগল ক্রোম বা মাইক্রোসফট এজের মতো জনপ্রিয় ব্রাউজারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে না।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ