উল্লাপাড়ায় দুটি মাদরাসা আলিম পরীক্ষার ফলাফলে কেউ পাশ করেনি

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ )
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলিম পরীক্ষার ফলাফলে দুটি মাদরাসা থেকে পরীক্ষার্থীদের কেউ ( একজনও) পাস করেনি। উপজেলার মাদরাসা দুটি হলো পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি আলিম মাদরাসা ও পূর্ণিমাগাতী ইউনিয়নের পুকুরপাড় এস এন্ড বি ফাজিল মাদরাসা। জানা গেছে মাদরাসা দুটি থেকে দশজন করে শিক্ষার্থী আলিম পরীক্ষায় ফরম পূরণ করলেও মোট আঠারো জন পরীক্ষা দিয়েছিলো। গতকাল বৃহস্পতিবার ১৫ অক্টোবর ফলাফল বেরিয়েছি।বন্যাকান্দি আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রতিবেদককে বলেন তার মাদরাসার আলিম শাখাটি সরকারের এমপিওভুক্ত হয়নি। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম শ্রেণীতে পাঠদান ও পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া আছে। আলিম শ্রেণীতে পাঠদানের অনুমতি পাওয়ার নিয়োগ দেওয়া সব শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় বেতন না পাওয়ায় পরে বিভিন্ন সময়ে তারা চাকরি ছেড়ে চলে গেছেন। একারনে শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস হয়নি। তার মাদরাসা থেকে আলিম পরীক্ষা দাতে দশজন ফরম পূরণ করলেও আটজন পরীক্ষা দিয়েছিলো। সবাই ফেল করেছে।পুকুরপাড় এস এন্ড বি ফাজিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া দশজনের সবাই ফেল করেছে বলে জানা গেছে। জানা গেছে মাদরাসাটিতে আলিম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি খুবই কম আর পড়ালেখা তেমনি করেনি।উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোসলেম উদ্দিন বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে মাদরাসা দুটির আলিম পরীক্ষার এমন ফলাফলে অধ্যক্ষ দুজনের কাছে লিখিতভাবে কারণ দর্শানো ও তাদেরকে অফিসে ডাকা হবে। সাহারুল হক সাচ্চু উল্লাপাড়া , সিরাজগঞ্জ১৬ – ১০ – ২০২৫


