
ইতালিতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, “তাদের তাড়িয়ে দেওয়াটা কোনো সমাধান নয়।”
ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে ড. ইউনূস জানান, অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি ছিল প্রায় ধ্বংসের মুখে, রেমিট্যান্স প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল।
তিনি আরও জানান, ডিসেম্বর মাসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসবেন।
প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, “যে জাহাজে করে তারা এসেছে, সেই জাহাজ থেকে সদ্য নামা লোকদের সঙ্গেও আলাপ হয়েছে। মেয়রও বলেছেন, এরা যখন এখানে এসেছে, তখন আমাদের দায়িত্ব তাদের গ্রহণ করা। চেষ্টা চলছে সমাধান খোঁজার। তাড়িয়ে দেওয়াটা সমাধান নয়, এটা দুই পক্ষেই পরিষ্কার।”


