Skip to main content

NewsHoursLive.Com

, ,

হামজা-শমিতের গোলের পরও ভুলের খেসারত দিয়ে হারল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

হতে পারত জয়ের গল্প। অন্তত দারুণ দুই গোল করা হামজা চৌধুরী ও শমিত সোমের জয়টা প্রাপ্য ছিল। জয় না হলেও নিশ্চিত সমতা লেখা হতে পারত। কিন্তু একের পর এক ভুল করে রেহায় পায়নি বাংলাদেশ। ৩-৪ গোলের হার সঙ্গী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং-এর বিপক্ষে শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশ। দারুণ এক ফ্রি কিকে গোল করেন প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডার হামজা চৌধুরী। 

প্রথমার্ধে হংকংকে ওই গোল শোধ করার খুব একটা সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তা যেমন কাজে লাগাতে পারেনি। তেমনি ৪৯ মিনিটে কর্ণার থেকে নেওয়া শটে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল পোস্ট ছাড়িয়ে গোল লাইন বরাবর থাকা বল বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম। একাধিক মাথা ঘুরে ফাঁকায় পেয়ে হংকং বল জালিয়ে পাঠিয়ে ব্যবধান ১-১ করে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলের লিড তুলে নেয় হংকং। ম্যাচের ৫০ মিনিটে রাফায়েল মার্কেইস গোল করেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক তুলে নেন তিনি। মার্কেইস বলতে গেলে সব কটি গোল উপহারই পেয়েছেন। ৭৫ মিনিটে ফাঁকায় বল পেয়ে ব্যবধান ৩-১ করে ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধে হাপিয়ে ওঠা বাংলাদেশের হারই সঙ্গী হচ্ছে বলে মনে হচ্ছিল।  শুরুর একাদশে না থাকা জামাল ভূঁইয়া ও কানাডা প্রবাসী শমিত সোম দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে ম্যাচে প্রাণ ফেরান। আক্রমণ তুলতে থাকে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ