Skip to main content

NewsHoursLive.Com

, ,

ছেলের হামলার পর ভয়ে বাড়িছাড়া বাবা!

ছেলের হামলার পর ভয়ে বাড়িছাড়া বাবা!

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮০-ঊর্ধ্ব অসুস্থ বৃদ্ধ বাবাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ সেপ্টেম্বর) মধুপুর পৌরসভার মাস্টারপাড়া আবাসিক এলাকায়। থানায় সাধারণ ডায়রি করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বৃদ্ধসহ তার স্বজনরা।আহত বাবা খোরশেদ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলে মীর আব্দুল লতিফ ভোলা গত ৭ এপ্রিলে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার অংশের ওয়ারিশের ৬ শতাংশ জমি ওই ছেলের তিন কন্যাসন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের বউ হালিমাকে লিখে দেই। সেই জমিতে তারা ঘর নির্মাণ করেছে। এই জমি লিখে দেয়ার কারণে আমার অপর ছেলে আ: হালিমসহ হারুন ও আব্দুর রশিদ গংরা ঘরে আমাকে ব্যাপক মারধর করে। আমি একপর্যায়ে ঘর থেকে কোনো রকম বেরিয়ে যাই। পরে আমার চিৎকারে নাতনি ও ছেলের বউ এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করেন হালিম গং।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ