NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

ক্লিন ইমেজ এবং রাজপথের ত্যাগীদের মূল্যায়ন হবে ছাত্রদলের নতুন কমিটিতে

স্টাফ রিপোর্টার


যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। রাকিব-নাছিরের বর্তমান নেতৃত্বে দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, নিষ্ক্রিয়, ছাত্রদলের রাজপথের নেতাদের পরিচয় না থাকা, ‘মাই ম্যান’ ও অছাত্রদের পদায়ন এবং ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে কমিটিতে পদায়নসহ বিভিন্ন অভিযোগে ভরপুর সংগঠনটি। যার কারণে যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি হবে।


এ ছাড়া ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের আধিপত্য, দ্বন্দ্ব ও কমিটি বাণিজ্যের অভিযোগের কারণে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের দুই সপ্তাহ পরে নতুন কমিটি করা হবে বলে বিএনপির গুলশান ও পল্টন অফিসের বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গছে।


নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় যারা


সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। এ ছাড়া আলোচনায় আছেন কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ। সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
এ ছাড়া সভাপতি পদে আরও আলোচনায় রয়েছেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানও।


নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদেও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন- ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি, হাসানুর রহমান, সালেহ আদনান,অনিক আনিসুর রহমান খন্দকার। এ ছাড়া নতুন কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনায় রয়েছেন প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে রাজপথে তার ধারাবাহিক ভূমিকা রয়েছে।


নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় যারা


২০১০-১১ সেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,মিনহাজ আহমদ প্রিন্স, আব্দুর রহিম রনি, সোহেল রানা ও ইব্রাহিম খলিল। অন্যদিকে গাজী সাদ্দামও আলোচনায় রয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নাসির উদ্দিন শাওন ও শামিম আক্তার শুভ আলোচিত।


সূত্র মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবিসহ বিভিন্ন কারণে সমালোচিত হয় ছাত্রদলের কমিটি। এরই মধ্যে শেষ হয়েছে কমিটির মেয়াদকাল। এখন চলছে নতুন কমিটি নিয়ে আলোচনা। নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী নেতারা তদবিরও শুরু করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ