ঢাকা-৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মীর নেওয়াজ আলী নেওয়াজ জনপ্রিয়তার শীর্ষে
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল ও কামরাঙ্গীরচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে আলোচনায় আছেন জনপ্রিয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ। এলাকাজুড়ে এখন তাঁর নামেই চলছে রাজনৈতিক আলোচনা।স্থানীয় বাসিন্দারা জানান, মীর নেওয়াজ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।লালবাগের এক দোকানদার বলেন, “নেওয়াজ ভাই এলাকার সমস্যাগুলো নিজের কাজ মনে করে দেখেন। তিনি অন্যদের মতো শুধু নির্বাচনের সময় আসেন না।”চকবাজারের এক যুবক বলেন, “তিনি তরুণদের অনুপ্রেরণা দেন এবং এলাকার উন্নয়নের জন্য নিরলস কাজ করছেন।”এলাকাবাসীর মতে, বিএনপির অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় মীর নেওয়াজ আলী নেওয়াজের জনপ্রিয়তা অনেক বেশি। তাঁর সহজ-সরল আচরণ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও মানবিক মনোভাব তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান দিয়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনগণের এই ভালোবাসা ও সমর্থন তাঁকে আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।


