রাজীব পাটোয়ারীর শুভেচ্ছা: বিএনপি মনোনয়ন পাওয়ায় সাবেক ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিএনপির মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব পাটোয়ারী।এক শুভেচ্ছা বার্তায় রাজীব পাটোয়ারী বলেন, “যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে — হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে।”তিনি প্রিয় বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে বিএনপির মনোনয়ন প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানান।অভিনন্দন বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আগামী নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হবেন।


