Skip to main content

NewsHoursLive.Com

, ,

শাহজাদপুরে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে “রাসুল (সাঃ) জীবন কর্ম “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুরে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে “রাসুল (সাঃ) জীবন কর্ম “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাসুম হাসান শাহজাদপুর উপজেলা প্রতিনিধি১/১১/২০২৫ সিরাজগঞ্জের শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পহেলা নভেম্বর শরিবার সকালে শাহজাদপুর উব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমেশাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আকন্দ।

আলোচনা করেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, তাহফিজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর, সরিষাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন মহির, যুগ্নীদহ হাজী মাহতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবি নেওয়াজ বিএসসি, নরিনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিয়াউল হক জিয়া, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক মো:আজমত আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা সাইফ উদ্দিনের ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল কাদের, কৈজুরী মহিউল ইসলাম ডিগ্রি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাওহীদুল আনসারী প্রমুখ। এসময় বক্তাগণ বলেন,জীবনের সব ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা.) এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা মানবতার দোহাই দিচ্ছে তারাই আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের একমাত্র মুহাম্মদ (স.) কে নেতা মেনে তার আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ