NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

বগুড়ার রাতে ক্যামেরায় ধরা পড়লো গভীর রাতের রহস্যজনক চলাচল

বগুড়ার রাতের চিত্র: সিসি ক্যামেরায় ধরা পড়লো গভীর রাতের রহস্যজনক চলাচল

এলাকায় চাঞ্চল্য মো.আব্দুল্লাহ আস সাকিবুল্লাহ (বগুড়া সদর) প্রতিনিধি ২৮ অক্টোবর বগুড়া শহরের রাতের নিস্তব্ধতা ভেদ করে ঘটলো এক রহস্যময় দৃশ্য। শহরের প্রাণকেন্দ্র—মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শুরু করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ রোড, ইমারজেন্সি সড়ক ও ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় গত ২৬ অক্টোবর রাত ৩টা ৩০ মিনিটে ধরা পড়ে এক অস্বাভাবিক চলাচল।ঠনঠনিয়া পশ্চিমপাড়ার বায়ো এইড স্পেশালাইজড হাসপাতালের সামনে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিরবচরণে এলাকায় ঘোরাফেরা করছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, আশপাশে কোনো যানবাহন বা পথচারী না থাকলেও তারা বারবার ঘুরে ফিরে ওই এলাকায় অবস্থান নিচ্ছেন।ভিডিওটি ইতোমধ্যেই স্থানীয়দের হাতে পৌঁছে গেছে এবং তা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি হয়তো কোনো চুরি বা ডাকাতির পরিকল্পনার অংশ, আবার কেউ বলছেন এটি কেবল কৌতূহলজনিত উপস্থিতি হতে পারে। তবে সবাই একমত রাতের এমন দৃশ্য বগুড়ার নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।একজন স্থানীয় দোকানদার জানান,আমরা প্রতিদিনই গভীর রাতে দোকান বন্ধ করে যাই। ওই সময় এলাকায় কেউ থাকে না। কিন্তু সিসি ফুটেজে যেভাবে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, তা বেশ আতঙ্কজনক।এলাকাবাসী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন অংশে চুরি, ছিনতাই ও অজ্ঞান পার্টির সক্রিয়তা বেড়ে গেছে। তাই এ ধরনের রাতের রহস্যজনক চলাচলকে তারা হালকাভাবে নিচ্ছেন না। তাদের দাবি এলাকার নিরাপত্তা জোরদার ও টহল ব্যবস্থা আরও বাড়ানো প্রয়োজন।বগুড়ার সচেতন নাগরিক সমাজও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু করেছেন। অনেকেই লিখেছেনহাসপাতাল ও মেডিকেল সংলগ্ন এলাকাগুলো সবসময় ব্যস্ত থাকে। সেখানে গভীর রাতে এমন সন্দেহজনক কার্যক্রম নিশ্চয়ই তদন্তের দাবি রাখে।আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্র জানিয়েছে, ভিডিওটি যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।এদিকে, রাতের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকে বলছেন, বগুড়ার রাতের চিত্র নামে প্রকাশিত এই ফুটেজ হয়তো শহরের রাতের নিরাপত্তা ভাবনায় এক নতুন অধ্যায় যুক্ত করবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ