বগুড়ায় দোকানে ঢুকে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করল দুর্বৃত্তরা

সেউজগাড়ী পালপাড়ায় চাঞ্চল্যকর হামলা, এলাকাজুড়ে আতঙ্ক.মো. আব্দুল্লাহ আস সাকিবুল্লাহ (বগুড় সদর) প্রতিনিধি ২৮ অক্টোবর ২৭শে অক্টোবরসন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠেছে পুরো এলাকা। প্রকাশ্য রাস্তায় দোকানে ঢুকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্রদলের সাবেক নেতা শামছুজ্জোহা পাভেল (৩০)-কে গুরুতর জখম করেছে মোটরসাইকেল আরোহী একদল যুবক।

আহত পাভেল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা এবং সেউজগাড়ী কারমাইকেল রোডের আব্দুর রশিদ বেলালের ছেলে।চোখের পলকে ঘটে যায় ঘটনাটি। স্থানীয়দের বরাতে জানা যায়, সেদিন সন্ধ্যায় পাভেল পূজামণ্ডপ সংলগ্ন সিমন ফার্মেসিতে বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন। ঠিক সেই সময় ৫ থেকে ৭টি মোটরসাইকেলে চড়ে একদল যুবক দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা মুহূর্তেই দোকানে ঢুকে পাভেলের দিকে ঝাঁপিয়ে পড়ে।একাধিক দুর্বৃত্ত রামদা ও ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কোপাতে থাকে পাভেলকে। দোকানের ভেতরে চিৎকার ও ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। হামলাকারীরা কুপিয়ে গুরুতর জখম করার পর দোকানের সামগ্রী ভাঙচুর করে পালিয়ে যায়।স্থানীয়রা ঝুঁকি নিয়েই আহত পাভেলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। রক্তে ভেসে থাকা দোকানঘর ও মেঝে তখন এক মর্মান্তিক দৃশ্যের জন্ম দেয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পাভেল।চিকিৎসকরা জানিয়েছেন, পাভেলের মাথা, ঘাড় ও কাঁধে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি এখন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পাভেলের পরিবারের দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার ফল। তারা অভিযোগ করেন, কিছুদিন ধরে পাভেলকে নিয়ে অজ্ঞাত লোকজন খোঁজখবর নিচ্ছিল। আজকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এলাকায় চলছে উত্তেজনা ও আতঙ্ক।এই চাঞ্চল্যকর ঘটনার পর সেউজগাড়ী পালপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলছেন, এত সাহস পেল কোথা থেকে তারা? দোকানে ঢ২৭শে অক্টোবরসন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠেছে পুরো এলাকা। প্রকাশ্য রাস্তায় দোকানে ঢুকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে


