NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা এম জে এইচ নোমান

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা এম জে এইচ নোমান

নিজস্ব প্রতিবেদক:কবি নজরুল সরকারি কলেজের তিনজন শিক্ষার্থী আর্থিক সংকটে ভর্তির সুযোগ হারাতে বসেছিলেন। তবে শেষ মুহূর্তে তাদের পাশে দাঁড়ান ছাত্রদল নেতা এম জে এইচ নোমান। তাঁর সহযোগিতায় শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে সক্ষম হন।জানা যায়, তারা তিনজনেই কবি নজরুল সরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর মধ্যে দু’জন ইংরেজি বিভাগের এবং একজন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।আর্থিক সহযোগিতা পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার (ছদ্মনাম) বলেন, “আমি টিউশনি করেই নিজের এবং পরিবারের খরচ চালাই। আমি পাঁচটি টিউশনি করি। দুর্ভাগ্যবশত গত মাসে একসঙ্গে দুটি টিউশনি চলে যায়।

এদিকে ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছিল, ভর্তি হব কীভাবে বুঝতে পারছিলাম না। পরে এক বান্ধবীর পরামর্শে সাংবাদিক সমিতির পেজে মেসেজ করি। সেখান থেকে ছাত্রদল নেতা নোমান ভাইয়ের মাধ্যমে আমার ভর্তি সম্পন্ন হয়। আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ।”অন্য এক শিক্ষার্থী রিফাত হাসান বলেন, “ভর্তির টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। ভেবেছিলাম এখানেই হয়তো আমার শিক্ষা জীবনের ইতি ঘটবে।

পরে ছাত্রদল নেতা নোমান ভাই পাশে এসে দাঁড়ান। তাঁর এই সহযোগিতা আমি কোনোদিন ভুলব না।”আর্থিক সহযোগিতা প্রসঙ্গে ছাত্রদল নেতা এম জে এইচ নোমান বলেন, “সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ’র মাধ্যমে জানতে পারি, দুই শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছেন না। পরে আমি তাদের ভর্তির যাবতীয় দায়িত্ব নেই।

ভবিষ্যতেও তাদের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। এর আগেও আরেকজন শিক্ষার্থীর ফরম ফিলাপে সহায়তা করেছি।”তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান যে সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ।”

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ