ছাত্রদল নেতার ভাই হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের শোক প্রকাশ ও বিচার দাবি
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সামছুল আরেফিন আকাশের ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আকাশের ছোট ভাইকে পরিকল্পিতভাবে আসামবাড়ি লেনে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে।বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এই হত্যাকাণ্ডকে সুস্পষ্টভাবে পরিকল্পিত বলে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়া শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “আমরা এই হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”বিবৃতিটি প্রেরণ করেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ হোসেন মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।


