পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিস্টানকরণের অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবানে “পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিস্টানকরণ ও খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার” নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলের শান্তিপ্রিয় জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে।বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এই সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।


