NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দিলেন প্রতাপনগরের কয়েক হাজার জেলে

*বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দিলেন প্রতাপনগরের কয়েক হাজার জেলে

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শতাধিক জেলে দীর্ঘ পাঁচ মাসের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে প্রতাপনগরের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট থেকে কয়েকটি ট্রলারযোগে তারা সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের চকলা, ঘুঘরাকাটি, নাকনা ও আশপাশের গ্রামের জেলেরা প্রতিবছরের মতো এবারও গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন। তারা দীর্ঘ পাঁচ মাস পরিবার-পরিজন ছেড়ে দূর সমুদ্রে কাটাবেন মাছ ধরার কঠিন ও ঝুঁকিপূর্ণ সময়।যাত্রার আগে স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে জেলেদের বিদায় জানান এবং তাদের নিরাপদ যাত্রা কামনা করে মোনাজাত করেন।এ সময় তারা বলেন,“আল্লাহ পাক আপনাদের সহিসালামতে পৌঁছায়া দিন, সুস্থ রাখুন, আয়-রোজগারে বরকত দান করুন এবং সকল ঋণ মুক্ত করুন।”স্থানীয়দের মতে, প্রতাপনগরসহ আশাশুনির উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ জীবিকার তাগিদে প্রতিবছর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এই মৌসুমটি তাদের পরিবারের প্রধান আয়ের সময় হিসেবেই বিবেচিত।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ