Skip to main content

NewsHoursLive.Com

, ,

বগুড়ায় দুই মহল্লার সংঘর্ষে ৩ জন ছুরিকাঘাত, বাড়িঘরে অগ্নিসংযোগ

বগুড়ায় দুই মহল্লার সংঘর্ষে ৩ জন ছুরিকাঘাত, বাড়িঘরে অগ্নিসংযোগ

মো.আব্দুল্লাহ আস সাকিবুল্লাহ (বগুড়া সদর) প্রতিনিধি

২৩ অক্টোবর বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। এ সময় বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের পশ্চিম নারুলী পাড়ায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মান্তা পট্টির মিরাজের ছেলে মো. রবিন (২৫), তার ভাই মো. পিচ্চি মিয়া (২২) এবং পশ্চিম নারুলীর মৃত জাবুল প্রামানিকের ছেলে মো. আশরাফ (২৮)।তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উত্তর চেলোপাড়ার মান্তা পট্টি এলাকার এক যুবক পশ্চিম নারুলীর একটি দোকানে গিয়ে খারাপ আচরণ করে। দোকানদার তাকে চড় মারলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরদিন বৃহস্পতিবার দুপুরে মান্তা পট্টির কয়েকজন যুবক পশ্চিম নারুলীতে হামলা চালায়। এতে রবিন ছুরিকাঘাতে আহত হন।এরপর তার ভাই পিচ্চি মিয়া ৬-৭টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকদের নিয়ে এসে পাল্টা হামলা চালান। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং পিচ্চি মিয়া ও আশরাফুল ছুরিকাহত হন। একপর্যায়ে মান্তা পট্টির যুবকরা পশ্চিম নারুলীর কয়েকটি বাড়িঘর ও দোকানে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি কয়েকটি বাড়িতে আগুন জ্বলছে। খাল থেকে পানি টেনে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুনে চারটি বাড়ির ২০টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া একটি পিকআপ ও একটি কার ভাঙচুর করা হয়েছে।তিনি আরও বলেন, ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী কিছু গৃহস্থালি সামগ্রী ও ছাগল লুট করা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি হাসান বাসির) জানান,দুপুর সাড়ে তিনটার দিকে মান্তা পট্টির কিছু যুবক পশ্চিম নারুলীতে এসে অগ্নিসংযোগ করে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ