NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

ঢাকা কলেজে ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়েছে ফায়ার ফাইটিং (অগ্নিনির্বাপন) প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।আয়োজন করে ঢাকা কলেজ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অংশ নিয়ে ক্যাডেটদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, উদ্ধার কার্যক্রম, অগ্নিনির্বাপনের বিভিন্ন পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা প্রদান করেন।প্রশিক্ষণে বিএনসিসি ক্যাডেটদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় এবং নিরাপদে মানুষ উদ্ধার করা যায়— সে বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।ঢাকা কলেজ বিএনসিসি’র কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের বাস্তবজীবনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলবে এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ