হাটহাজারীতে পুলিশে হামলার অভিযোগে শিবির নেতা রায়হান আটক
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, ২২ অক্টোবর ২০২৫:হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মো. রায়হানকে আটক করেছে পুলিশ। তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, বুধবার দুপুরে পৌরসভার আলীপুরে স্কুলছাত্র তানভির হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের আদালতে নেওয়ার সময় রায়হান থানায় কর্মরত পুলিশের ওপর হামলা চালান। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।


