NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২
সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

তীরে এসে তরী ডুবানো—বাংলাদেশের খেলাধুলায় পুনরাবৃত্ত ব্যর্থতা

তীরে এসে তরী ডুবানো—বাংলাদেশের খেলাধুলায় পুনরাবৃত্ত ব্যর্থতা

মো: সাকিব হোসাইন,ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের খেলাধুলায় যেন এক অদ্ভুত অভ্যাস—শেষ মুহূর্তে এসে ব্যর্থতা। ক্রিকেট, ফুটবল কিংবা নারী দল—সব জায়গায়ই জয়ের দুয়ারে গিয়েও ভেঙে পড়ে আশার তরী।সাম্প্রতিক ফুটবল ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১০০তম মিনিটে গোল খেয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষে লিড নিয়েও শেষ দিকে হার, আবার ২০২১ সালের বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ৮৮তম মিনিটে সমতায় ফেরে প্রতিপক্ষ—জয় হাতছাড়া হয় ঠিক শেষ বাঁশির আগেই।ক্রিকেটে একই দৃশ্য। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ৩ বলে দরকার ছিল ২ রান,৩ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বাংলাদেশ ১ রানে। ২০১৮ নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় ট্রফি হাতছাড়া। ২০১২ এশিয়া কাপের ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে হার মাত্র ২ রানে। গত কাল রাতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষ দলের শেষ বলে দরকার ৩ রান ব্যাটসম্যান বল মারলেন আকাশে বাংলাদেশী কিপার ক্যাচ মিস করলেন ফলাফল ম্যাচ ড্র খেলা গড়ায় সুপার ওভারে, বিপক্ষ দল সুপার ওভারে টার্গেট দেয় ১১ রানে এখানেও ক্যাচ মিস করেন ১ রানের মাথায় না হলে টার্গেট হতো মাত্র ২ রানে,যাইহোক ১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ বলে ৫ রান পেয়ে যায় বিপক্ষ দলের ওয়াইড এবং নো বল করার সুবাদে তারপরেও বাকি ৫ বলে ৬ রান নিতে না পেরে ১ রানে ম্যাচ হারের স্বাদ ভোগ করে টিম টাইগার্স আবারও তীরে এসে তরী ডুবায় তারা । নারী দলও এই দুর্ভাগ্যের বাইরে নয়। নারী বিশ্বকাপে হাতে ৬ উইকেট, দরকার ১২ বলে ১২ রান—শেষ পর্যন্ত হার ৭ রানে।বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতার মূল কারণ মানসিক দুর্বলতা ও চাপ সামলাতে না পারা। প্রতিভা থাকলেও শেষ মুহূর্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে দলগুলো।তবুও আশার আলো আছে। এই হারের ভেতর দিয়েই শেখা যায়, কীভাবে জেতা যায়। একদিন হয়তো “তীরে এসে তরী ডুবানো” বাংলাদেশের জায়গা নেবে “তীরে এসে তরী ভেড়ানো” বাংলাদেশ—যেখানে শেষ মুহূর্তে জয়ই হবে পরিচয়।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ