Skip to main content

NewsHoursLive.Com

, ,

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবক গ্রেফতার

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবক গ্রেফতার

আব্দুল হালিম সরদার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী শিকদার (৩৫) নামে এক যুবককে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২০অক্টোবর) রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশের একটি চৌকস টিম। আটককৃত শাহ আলী শিকদার গত ১৫ অক্টোবর রাতে চাপাতিসহ কমলাপুর রেলওয়ে স্টেশনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্যমতে , দীর্ঘদিন যাবত সে মাদকাসক্ত। এর আগেও বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করা ও বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলে স্বীকার করেন শাহ আলী শিকদারউল্লেখ্য, ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে নিজের শরীরে লুকিয়ে রাখা ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি করলে যাত্রীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ