NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানির সুব্যবস্থা জন্য পানির ফিল্টার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

ছবি : কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ পানির ফিল্টার উদ্বোধন করছেন।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানির সুব্যবস্থা জন্য পানির ফিল্টার উদ্বোধন। বগুড়া, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সুব্যবস্থা স্থাপন লক্ষ্যে পানির ফিল্টার উদ্বোধন করা হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে  উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন  অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধাক্ষ প্রফেসর ওয়াহেদ  সরকার, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।,সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  আতিকুল ইসলাম বিপ্লব।  সদস্য সচিব রাফিউল আল আমিন সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠিত হয়।এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  শিক্ষক ও শিক্ষার্থী, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা ছাত্রদলের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং জানান, কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যার সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, সরকারি আজিজুল হক কলেজে বিভিন্ন সময়ে বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা তৈরি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। ছাত্রদলের এই উদ্যোগ কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেছেন।

 “বিশুদ্ধ পানির ব্যবস্থা শুধু একটি কলেজের শিক্ষার্থীদের জন্যই নয়, এটি সমাজের এক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। ছাত্রদল শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবসময় কাজ করে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে উদ্‌যাপন করে এবং তাদের নিরবিচ্ছিন্ন পানির যোগান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার জন্য ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখযোগ্য, কলেজ প্রশাসনও এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও গ্রহণ করার কথা জানান।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ