NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

গাজীপুরে ‘ডিবি হারুনের’ রিসোর্ট দেখভাল করছে কারা?

গাজীপুর জেলা প্রতিনিধি

 গাজীপুরে ‘ডিবি হারুনের’ রিসোর্ট দেখভাল করছে কারা? ৫ই আগস্ট রিসোর্টে হামলার পর কিছুদিন বন্ধ ছিল।  তফুরউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন,  শুনেছি রিসোর্টটি ডিবি হারুনের। তিনি যখন গাজীপুরের এসপি ছিলেন তখন জমি কিনে রিসোর্ট বানান। তবে জমি কেনার সময় তার ভাগ্নি সালমা নামে নরসিংদীর এক নারীর নামে কিনেন। ৫ তারিখে ছাত্র- জনতা যখন হামলা চালায় তখন আমি তাদের বাধা দিয়েছি। তাদের বলেছি- এলাকার একটি প্রতিষ্ঠান ভাঙচুর করে লাভ কী? ৫ তারিখের পর ব্রাহ্মণবাড়িয়ার জাফর নামে এক ব্যক্তি ও টাঙ্গাইলের শিপন নামে এক ব্যবসায়ী রিসোর্টটি লিজ নেয়ার কথা বলেন। তখন তারা স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা জিয়া, মাসুদ, সামাদকে দায়িত্ব দেন দেখভালের জন্য। তারা সবাই দলটির অঙ্গ ও সংগঠনের সঙ্গে জড়িত।  তদারকির দায়িত্বে থাকা জিয়া বলেন, শুনেছি ডিবি হারুনের নাম দিয়ে রিসোর্টটি চালাতেন দুজন মহিলা। ৫ তারিখের পর আমার রিসোর্টটি দেখভাল করছি যাতে দলের নাম ভাঙিয়ে হামলা ও লুটপাট করতে না পারে। তবে এখন যিনি মালিক তিনি রিসোর্টের মূল মালিকের কাছ থেকে লিজ নিয়েছেন। আমাদের শুধু দায়িত্ব দিয়েছেন তদারকি করার জন্য।  এ ছাড়া দলীয় কোনো প্রোগ্রাম হলে রিসোর্টটি ব্যবহার করতে পারি।

লিজ মালিক শিপন মানবজমিনকে বলেন, আমিও লোক মারফত শুনেছি- ডিবি হারুন সাহেবের রিসোর্ট নাকি এটা। তবে আমি লিজ নিয়েছি নরসিংদীর জহির নামে একজনের কাছ থেকে।  আমি যতটুকু জানি জহির সহ আরও তিনজন নারী এই রিসোর্টের মালিক। ডিবি হারুনকে আমি কখনো দেখিনি। আর জমি দখলের বিষয়ে যারা রিসোর্টের মূল মালিক তারা বলতে পারবেন। এ বিষয়ে জানতে জহিরকে ফোন দিলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

রিসোর্টে গিয়ে যা দেখা গেল: 
বৃহস্পতিবার দুপুরে রিসোর্টে ঢুকতেই নিরাপত্তা রক্ষী গেট খুলে দেন। রিসিপশনে কথা হয় ম্যানেজার সবুজের সঙ্গে। তিনি রিসোর্টটি ঘুরিয়ে দেখান। রিসোর্টে রয়েছে, দৃষ্টিনন্দন সুইমিংপুল, খেলার মাঠ, লেক, ব্যাডমিন্টন কোর্ট, রাত্রিযাপনের জন্য বিভিন্ন ধরনের রুম, ভিলা ও কটেজ। 

কটেজের প্রতি রাতের ভাড়া ৪ হাজার টাকা। ডিলাক্স রুম রয়েছে ১২টা, এক রাতের জন্য প্রতিটির ভাড়া ৫ হাজার টাকা। লাক্সারি ভিলা রয়েছে।  সেটিতে রাত্রি যাপনের ভাড়া ৭ হাজার টাকা। এ ছাড়া সুইমিংপুলে নামতে হলে প্রতি জনকে গুনতে হবে ৫০০ টাকা। রিসোর্টের এন্ট্রি ফ্রি ২০০ টাকা। এ ছাড়া ১৩ জন কর্মচারী রিসোর্টটিতে কাজ করেন। রিসোর্ট থেকে বের হতেই দেখা গেল- কয়েকজন যুবক বসে আছেন। সাব্বির নামে একজন বলেন, ডিবি হারুন এটি চালাতেন তখন ভয়ে এই রিসোর্টের ধারেকাছেও কেউ ঘেঁষতো না। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাতেন হারুন। স্থানীয় কেউ কিছু বলার সাহস পেতো না। 

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ