NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জোবায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ

জোবায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা, ২০ অক্টোবর ২০২৫:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জোবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।সোমবার (২০ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার তাতিবাজার মোড় থেকে শুরু হয়ে রাইসা বাজার মোড়, শাঁখারী বাজার হয়ে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জোবায়েদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।উল্লেখ্য, গত রবিবার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ