NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্যকে রহস্যময় হত্যা

পরিত্যক্ত ভবনে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫:পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।নিহত যুবকের নাম জুবায়েদ রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জুবায়েদ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি তার টিউশনির বাসা ছিল বলে জানা গেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ