NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

নাটোরের লালপুরে এ বছর একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা ও মেয়ে।

তাদের সাফল্যে প্রশংসা করছেন সবাই।

এর আগে তারা একসঙ্গে এসএসসি পাস করেন।এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। আর তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন আব্দুল হান্নান। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। তখন তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। নিজের মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন।এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন।

হালিমা খাতুন বলেন, সংসারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল টান আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ