NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবার থেকে এগিয়ে ভিপি শামসুর রহমান

পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে ভিপি শামসুর রহমান

নিজস্ব প্রতিবেদক

পাবনা, অক্টোবর ২০২৫:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ছাত্রনেতা ভিপি শামসুর রহমান। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা ও সক্রিয় ভূমিকার কারণে এলাকাবাসীর বড় অংশ তার দিকেই আস্থা প্রকাশ করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে কাজ করছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাঁথিয়া ও বেড়া উপজেলার তরুণ ভোটারদের কাছেও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। এজন্যই এলাকাবাসী মনে করেন, বিএনপির মনোনয়ন পেলে তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।ব্যবসায়ীরা জানান,“ভিপি শামসুর রহমান আমাদের এলাকায় বহু বছর ধরে দলের হয়ে কাজ করছেন। নেতা হিসেবে তিনি সহজ-সরল ও জনগণের সঙ্গে মিশে থাকেন। তাই আমরা চাই, এবার তিনি ধানের শীষ প্রতীক পান।”াধারণ জনগণ জানান“তিনি শিক্ষিত, নির্ভীক ও সৎ মানুষ। তার মতো নেতা এলাকায় খুব কম আছে। বিএনপি যদি বাস্তবসম্মতভাবে প্রার্থী নির্বাচন করে, তাহলে ভিপি শামসুর রহমানই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।”এলাকার তরুণ ভোটারদেরও দাবি দলে ঐক্য ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং জনগণের আস্থা অর্জনে ভিপি শামসুর রহমানের ভূমিকা প্রশংসনীয়।বর্তমানে সাঁথিয়া-বেড়া জুড়ে বিএনপির কর্মী ও সাধারণ মানুষদের আলোচনায় শোনা যাচ্ছে এক কথাই—“ভিপি শামসুর রহমানকে চায় এলাকাবাসী।”

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ