NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন, ১৪৩৩
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকায় থেকে মিছিলটি বের হয়।হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরে মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)কে অপহরণ করে ধর্ষন করার প্রতিবাদে।শুক্রবার জুম্মার নামাজ শেষে তৌহিদি জনতা’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।তারা অভিযোগ করেন, অভিযুক্ত জয়, লোকনাথ ও সঙ্গীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।বক্তারা বলেন, সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।তারিখ-১৭/১০/২৫

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ