NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩
শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন, ১৪৩৩

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

ঝালকাঠি প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম শনিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি কলেজের সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের সমস্যাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বলেন, “উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাওছার হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জনাব খন্দকার অহিদুল ইসলাম বাদল, আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান শুভ।এছাড়াও কলেজের গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম রিমন, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবেও কার্যকর ভূমিকা পালন করে আসছে।মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি০১৭১১১১২৪২২

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ