
ময়মনসিংহে ধর্ম অবমাননা মামলায় অভিযুক্তের হাতে ফিলিস্তিনের পতাকা, দায়িত্ব অবহেলায় ৫ পুলিশ সদস্য প্রত্যাহারব্যুরো চীফ ময়মনসিংহ : (১০ অক্টোবর ২০২৫)ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফ নামের এক যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে আদালতে হাজির হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।জানা যায়, ধর্ম নিয়ে কটূক্তি ও সাইবার নিরাপত্তা আইনে অভিযুক্ত শামীম আশরাফকে (৩৮) আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা গেলে ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করে।ঘটনাটি নজরে আসার পর বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে অস্বস্তি দেখা দেয়। বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,তবে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের নাম পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।এদিকে, ঘটনাটি ঘিরে শহরজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয় নাগরিক সমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের এমন গাফিলতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।


