NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন, ১৪৩৩
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন, ১৪৩৩

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি

সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। এর মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র জানায়, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন এই বাংলাদেশিরা। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারক করছে।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহতের খবর তিনি শুনেছেন। তারা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জেনেছেন। তবে এখনও নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানেই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ