Skip to main content

NewsHoursLive.Com

, ,

বংশালে স্কুল ছাত্রের আত্মহত্যা

বংশালে স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর বংশাল বি কে গাঙ্গুলি লেন এর নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আশফাক বংশাল ২৬, বি কে গাঙ্গুলি লেনের বাসিন্দা আসলাম হোসেনের ছেলে।সে নবকুমার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।স্বজনরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃতের ভাই আলিফ বলেন রাতে সবার অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কি কারণে কেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলতে পারেননি স্বজনরা।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ