NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপির মনোনয়ন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

বিএনপির মনোনয়ন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

বিএনপির মনোনয়নে এবার ভিন্ন কী হবে এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। এতে উদ্বেগের কিছু নেই, বিএনপি তো আগেও নির্বাচন করেছে। বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে। কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে। প্রতিযোগিতা করেছে। উদ্বেগের কিছু নেই।সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।বিবিসি বাংলার প্রশ্ন ছিলো- মনোনয়নের প্রশ্নে যদি আসি, সেখানে আপনাদের কৌশলটা কি হবে? এর আগে বিভিন্ন সময় নির্বাচনগুলোতে পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে। এবার ভিন্ন কি হবে আসলে?জবাবে তারেক রহমান বলেন, আপনি যেই বিষয়গুলো বললেন, আমরা কখনোই এইসব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ