NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

রবিবার , ৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ, ১৪৩৩
রবিবার , ৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ, ১৪৩৩

ঝালকাঠিতে ৫০০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

ঝালকাঠিতে ৫০০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

ঝালকাঠি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার প্রতি আস্থা প্রকাশ করে ঝালকাঠিতে বিএনপিতে যোগদান করেছেন ৫০০-রও বেশি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় সদর উপজেলার কিত্তিপাশা ইউনিয়নের খাজুরা বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় “রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা” বিষয়ক মতবিনিময় সভা।ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।তিনি প্রধান অতিথির হাত ধরে স্থানীয় খাজুরা, ভীমরুলী ও ছত্রিশ গ্রামের ৫০০-রও বেশি হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন।বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক প্লেটো।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি অমিত, সঞ্জয়, গীতা মন্ডল ও পুলক প্রমুখ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিএনপির ৩১ দফায় স্পষ্টভাবে বলা হয়েছে—বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সমান মর্যাদা ও অধিকারের অধিকারী হবে। তারেক রহমান একটি ‘রেইনবো ন্যাশন’ বা বৈচিত্র্যের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন, যেখানে সবাই মিলেমিশে দেশ গঠনে কাজ করবে।”

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ