উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চায় জনগণ:

সারজিস রাজশাহী অফিসজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চায় জনগণ।সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরো বলেন, ‘উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চায় জনগণ। তাদের মধ্যে কয়েকজন নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) নেওয়া যায়—সেই চিন্তা করছেন। আমি বলব, এই চিন্তা না করাই ভালো। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া কোনো সম্মানের বিষয় নয়।’তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। এই দলকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, তাদের প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতোই ছাত্র-জনতা রাজপথে অবস্থান নেবে।’তিনি আ ‘আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। কারণ, দেশের জনগণ উপদেষ্টা পরিষদের নয়—তার প্রতি আস্থা রেখেছিল।’


