ডেস্ক রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই দশকে এই প্রথম গণমাধ্যম বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিলেন । আজ বিবিসি বাংলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্যটি জানা যায়।বিবিসির সাথে এই সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
দুই পর্বের সাক্ষাৎকারটি সোমবার এবং মঙ্গলবার সকাল ৯ টায় বিবিসি বাংলার ফেসবুক পেজ,ওয়েবসাইট এবং youtube চ্যানেলে দেখা বলে জানিয়েছে গণমাধ্যমটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত ১/১১ সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে তিনি চিকিৎসার উদ্দেশ্যে গমন করছিলেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। লন্ডন থেকে দীর্ঘ ১৫টি বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। লন্ডনে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিশেষ করে বাংলাদেশে জনগণের গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। শীঘ্রই জনাব তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাপারে একটি গুঞ্জন রয়েছে। তাঁর দেশে আসার খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে।


