Skip to main content

NewsHoursLive.Com

, ,

বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে

বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে

‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন , বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেছেন, বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে।মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ