আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন। ( (৪ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।


