Skip to main content

NewsHoursLive.Com

, ,

বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি চিঠিকে ঘিরে  সামাজিক যোগাযোগ মাধ্যমে  চাঞ্চল্যে

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উল্লেখিত চিঠিতে বলা হয়েছে,বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঢাকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুতের লক্ষ্যে কর্মকর্তা/ কর্মচারীদের নামে তালিকা প্রেরণ প্রসঙ্গে।

তারিখ উল্লেখ আছে ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে। সূত্র: ১৭০০.০০০০. ০৩৪.৩৬. ১৬.২৫.২১৩।

বিস্তারিত বলা হয়েছে যে,উপযুক্ত বিষয় ও সূত্রক্তো পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং  অফিসার, পোলিং অফিসারগণের প্যানেল প্রস্তুতের জন্য মাননীয় নির্বাচন কমিশন নির্দেশনার প্রদান করেছেন। মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের (প্রিজাইডং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল প্রস্তুত এবং নির্বাচনি দায়িত্ব পালনের লক্ষ্যে নিম্নে উল্লেখিত ছক অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা সংগ্রহ করা প্রয়োজন।

এমতাবস্থায় তার কার্যালয়ে ও তার আওতাধীন ব্যাংক/বীমা/কর্পোরেশন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ ঢাকা মহানগরের সকল শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের নামের তালিকা নিম্ন বর্ণিত ছকে নিকষ ফ্রন্টে বাংলায় এক সেট হার্ডকপি ও ওয়ার্ড ফাইল (সিভি/পেনড্রাইভে সফটকপিসহ) আগামী ২৫. ০৯. ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকার মধ্যে বিশেষ বার্তা বাহক এর মাধ্যমে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঢাকা ঠিকানায় প্রেরণের অনুরোধ করা হল।

 উল্লেখ্য যে, কারো প্রতিষ্ঠানে কর্মরত কোন কর্মকর্তা ও কর্মচারীর নাম বাদ দেওয়া যাবে না মাতৃত্বকালীন ছুটিতে থাকা বা গুরুতর অসুস্থ কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য মন্তব্য কলামে উল্লেখ করুন।

তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ দায়িত্ব পালনের জন্যে প্রস্তুতি সম্পর্কে নির্দেশনা থাকতে পারে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ