Skip to main content

NewsHoursLive.Com

, ,

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত ৪ জেলে মুক্ত, অস্ত্র-গুলি জব্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত ৪ জেলে মুক্ত, অস্ত্র-গুলি জব্দ

শিবসা নদীর আড়বাউনি খাল এলাকায় কোস্টগার্ডের অভিযানে বনদস্যুদের কবল থেকে চার জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ফেলে যাওয়া একটি বোট থেকে অস্ত্র ও গুলিও জব্দ করা হয়।শুক্রবার ভোরে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।উদ্ধার হওয়া জেলেরা হলেন কয়রার মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), শ্যামনগরের শাহাজান গাজী (৪০) ও দাকোপের হাবিবুর (৩৫)।ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ