সাতকানিয়া পৌরসভায় নারী নিয়ে জনতার হাতেনাতে বাঁশখালীর মৌলভী আরশাদ
বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার পরশমণি এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় জনতার হাতেনাতে আটক হয়েছেন বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম নেয়াজরপাড়া মোজাফফর আহমদ জামে মসজিদের ইমাম হাফেজ আরশাদ বিন আহমদ।স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইমাম পৌরসভার ১ নং ওয়ার্ডের গুরাটুনিরপাড়ার বাসিন্দা আলী হোসাইনের ছোট মেয়ে হোজাইফাকে (তরুণী) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে আসছিলেন। ভিকটিম হোজাইফার বরাত দিয়ে জানা গেছে, তিনি অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সুযোগ পেলেই সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন।ঘটনার দিনও (২৯ সেপ্টেম্বর) একই কায়দায় পরশমণি এলাকার একটি নার্সারিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তুতিকালে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে ফেলে।এ বিষয়ে আরও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইমাম যেখানে যেখানে চাকরি করেছেন, সেখানেই প্রবাসীর স্ত্রী ও অবিবাহিত মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে।তার দ্বিতীয় সাবরিনা সোনতানা রিপা অভিযোগ তুলে বলেন, আরশাদ ছদ্মবেশী একজন বড় মাপের নারী কেলেঙ্কার এবং সে আমার আসহায়ত্বের সুযোগ নিয়ে, তার প্রথম বউকে ডিভোর্স দিয়েছে বলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মসজিদে ডুকে আমাকে শপথ করে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কয়েকদিনের মধ্যে কাজির মাধ্যমে সরকারি রেজিষ্ট্রেশন করে বিয়ে করবে বলে বলে প্রায় দেড়মাস যাবত শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। আমি মান ইজ্জতের ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তার গতিবিধি লক্ষ্য করে আমি তার কাছ থেকে চলে আসি বাপের বাড়ি। আমি তার উপযুক্ত শাস্তি চাই। স্থানীয়দের দাবি, একজন ইমামের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড সমাজের জন্য চরম কলঙ্ক। তারা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


