সমুদ্র ফ্লোটিলা আটককে ‘সামুদ্রিক সন্ত্রাস ও জলদস্যুতা’ বলল হামাস

গাজার উদ্দেশ্যে যাত্রারত সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় আটক ও এতে থাকা কর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তারকে জলদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।এক বিবৃতিতে হামাস জানায়, এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে নিন্দা জানাতে হবে। সংগঠনটি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।হামাস আরও জানায়, আন্তর্জাতিক সংহতিসূচক এ মিশন ছিল গাজায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, যা অবরুদ্ধ জনগণের ওপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে ব্যাহত করা হয়েছে।


