
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আওতাধীন কোতয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন চঞ্চলকে সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদল।সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার বিরোধী নেতাকর্মীদের হয়রানি ও কারাগারে প্রেরণের জন্য পরিকল্পিতভাবে মিথ্যা মামলা সাজাচ্ছে। এতে আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এক যৌথ বিবৃতিতে মামুন চঞ্চলকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানান। তারা বলেন, “অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গণগ্রেপ্তার বন্ধ না হলে ছাত্রসমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষর করেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আমানউল্লাহ হোসেন মামুন।
প্রতিনিধি:
মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত


