Skip to main content

NewsHoursLive.Com

, ,

শাবিপ্রবিতে আন্দোলন ও অস্ত্র–মাদক ঘটনায় ৩৯ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবিতে আন্দোলন ও অস্ত্র–মাদক ঘটনায় ৩৯ শিক্ষার্থী বহিষ্কার

রিয়াদ রহমান, শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই আন্দোলনে হামলা ও হলে অস্ত্র–মাদক সংশ্লিষ্টতার ঘটনায় ৩৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৯ জনকে আজীবন, ২০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ জনকে সাময়িক বহিষ্কার ও ৮ জনকে সতর্ক করা হয়েছে।গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।জুলাই আন্দোলনে হামলার ঘটনায় আজীবন বহিষ্কৃত হয়েছেন ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান, সহসভাপতি ইউসুফ হোসাইন টিটুসহ ১২ জন। অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতায় আজীবন বহিষ্কার হয়েছেন ৮ শিক্ষার্থী, যার মধ্যে সাংগঠনিক সম্পাদক ফারহান চৌধুরী আরিয়ানের নাম দুই মামলাতেই রয়েছে।৪ ও ২ সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন আরও ২০ জন। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তানভির আহমেদকে ৩ সেমিস্টার, বাংলা বিভাগের অজয় চন্দ্র বর্মণ ও ব্যবসায় প্রশাসনের নিপেশ চন্দ্র গোপকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।অজয়ের দাবি, যে রুম থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ আনা হয়েছে সেখানে তিনি থাকতেন না এবং এ সংক্রান্ত প্রমাণ প্রক্টর অফিসে জমা দিয়েছেন। তিনি সুবিচার প্রত্যাশা করেন। এরকম আরও কয়েকজন সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের দাবির সাথে একাত্মতা জানাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ