NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মঙ্গলের পাথরে রহস্যময় চিতাবাঘের দাগআন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলের পাথরে রহস্যময় চিতাবাঘের দাগআন্তর্জাতিক ডেস্ক |

২৮ সেপ্টেম্বর ২০২৫নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলগ্রহের পাথরে চিতাবাঘের চামড়ার মতো দাগ আবিষ্কার করেছে। হালকা রঙের এই দাগগুলোর চারপাশে রয়েছে গাঢ় সীমানা, যা বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।গত বছর মঙ্গলের Cheyava Falls নামে পরিচিত একটি বড় পাথরে মিলিমিটার আকারের এই দাগগুলো শনাক্ত করা হয়। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে অনুমান করছেন, কোটি কোটি বছর আগে মঙ্গলের অণুজীব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করেছিল, আর সেই প্রক্রিয়াতেই পাথরের লালচে অংশ সাদা হয়ে গিয়েছিল এবং চারপাশে তৈরি হয়েছিল গাঢ় রিং আকারের দাগ।তবে এখনও এটি নিশ্চিত নয় যে দাগগুলো জীববৈজ্ঞানিক কারণে তৈরি হয়েছে। অজীব প্রক্রিয়ার সম্ভাবনাও বিজ্ঞানীরা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। তবুও, জীবনের সম্ভাবনার সাথে এ দাগগুলোর সম্পর্ক থাকতে পারে বলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ছবিগুলো প্রকাশ করেছে নাসা, জেপিএল-ক্যালটেক ও এমএসএসএস।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ