Skip to main content

NewsHoursLive.Com

, ,

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা

মাহবুব হাসান ঝালকাঠি:

থেকে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ ডিম ছাড়ে। মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষিদ্ধকালীন সময়ে কেউ ইলিশ ধরতে, বাজারজাত করতে বা মজুত রাখতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।সরকার মনে করে, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে নদীতে ইলিশের সংখ্যা বাড়বে এবং জেলেদের জীবিকাও দীর্ঘমেয়াদে আরও সুরক্ষিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ