লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
আবদুর রাজ্জাক, লালমোহন প্রতিনিধি :

ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ।অভিযান চলাকালে পৌরশহরের বিভিন্নস্থানে ফুটপাত দখল করে রাখা অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইউএনও জানান, এর আগে মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের নিজ দায়িত্বে ফুটপাত থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনেকে তা উপেক্ষা করায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, “যতবার ফুটপাত দখল হবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। ভবিষ্যতে শুধু উচ্ছেদ নয়, দখলকারীদের জেল-জরিমানার আওতায়ও আনা হবে।”অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Abdur RajjakLalmohon,
UpozilaCard No: 20250199


