Skip to main content

NewsHoursLive.Com

, ,

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সংগঠনবিরোধী অভিযোগের ভিত্তিতে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এ নির্দেশনায় স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ