কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাইদুল ইসলাম ফাহাদ এর আপন চাচা ইন্তেকাল করেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ ইং এর কেন্দ্রীয় সদস্য তার আপন চাচা, ময়মনসিংহ গৌরীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সদস্য সচিব, প্রতিষ্ঠাকালীন সভাপতি জাতীয়তাবাদী যুবদল,সাবেক চেয়ারম্যান ৫ নং সহনাটি ইউনিয়ন,প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম এ সোবহান আজাদ সাহেবের ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও রাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহ-কারী প্রধান শিক্ষক এম এ আব্দুস সালাম আজাদ আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গৌরীপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।তিনি তার কর্মজীবনে নানান বাঁধা বিঘ্ন পারি দিয়ে নিজ দায়িত্বে অটল ছিলেন।তিনি হাজার হাজার শিক্ষার্থীকে পাঠ্য শিক্ষার পাশাপাশি ন্যায় নৈতিকতার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন।

প্রতিনিধি:মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত


